র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) র্যাব-১৩, রংপুর এর একটি বিশেষ আভিযানিক দল গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার মেরীর হাট বাজার এলাকায় গতকাল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জিহাদী বই এবং উগ্রবাদী লিফলেটসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লার দল’ এর সμিয় সদস্য আবদুল আলীম মন্ডল (৪২) ও শফিউল ইসলাম (২৮) কে গ্রেফতার করেন।
র্যাব গাইবান্ধা ক্যাম্প জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মোঃ আবদুল আলীম মন্ডল ইতঃপূর্বে কুড়িগ্রাম জেলায় নিষিদ্ধ সংগঠন ‘আল্লার দল’ এর প্রধান সমন্বয়ক/সার্বক্ষণিক এর দায়িত্বে নিয়োজিত ছিলো এবং মোঃ শফিউল ইসলাম নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লার দল’ এর গাইবান্ধা জেলার পলাশবাড়ী এলাকার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লার দল’ এর নেতৃস্থানীয় অনুসারীদের নিকট থেকে বায়াত গ্রহণ করে এবং নিয়মিতভাবে দলের জন্য চাঁদা সংগ্রহ/প্রদান করে এবং ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে তাদের আদর্শের অনুকূলে সদস্য এবং চাঁদা সংগ্রহ করে ‘আল্লার দল’ এর কার্যμম পরিচালনা করে আসছে। তার সহযোগী অন্যান্যের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে।