দুঃস্থ মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত দুইবছর মেয়াদী চলমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার ইউনিয়নে ১৩২৯ জন দুঃস্থ মহিলাদের মাঝে ভিজিডি কার্ড ও চাল বিতরণ করা হচ্ছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার রাখারগাছি ইউনিয়ন পরিষদের সামনে দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির আওতায় ২০২১-২০২২ চক্রের উপকার ভোগীদের মাঝে ভিজিডি কার্ড ও চাল বিতরণ হয়। ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রাণী সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তাসহ পরিষদের সদস্য বৃন্দ।