নওগাঁর পোরশা উপজেলার বালিয়াচান্দা সাব পোস্ট অফিসে কর্মরত পোস্টমাস্টার মাসুদ চৌধুরী(৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী............রাজিউন)। তিনি দির্ঘ্যদিন মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত থেকে বৃহস্পতিবার সন্ধায় বালিয়াচান্দা নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃতু কালে তিনি স্ত্রী, এক ছেলে তিন মেয়ে সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃতুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ইউএনও নাজমুল হামিদ রেজা, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম সহ অনেকেই শোক প্রকাশ করেছেন।