কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রবাসির স্ত্রীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা মামলার প্রধান অভিযুক্ত কটিয়াদী উপজেলার মূমূরদিয়া ইউপি চেয়ারম্যান সাঈদুজ্জামান সাঈদের পুত্র মোঃ সাইফুজ্জামান তানভীর কে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল। বুধবার দিবাগত ভোররাতে নেত্রকোণার বিরিশিরি এলাকা থেকে তানভীরকে আটক করেছে বলে জানায় র্যাব।
বৃহস্পতিবার বিকালে ভৈরব র্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাফিউদ্দিীন যোবায়ের বলেন, কটিয়াদী পৌর শহরের কমরভোগ গ্রামের ফুল মিয়ার কন্যা প্রবাসী দ্বীন ইসলামের স্ত্রী সাবিনার সঙ্গে গত ১ মাস আগে মামলার অভিযুক্ত তানভীরের সাথে কটিয়াদী বাজারে পরিচয় হয়। পরে মোবাইল ফোনে একে অপরের সাথে যোগাযোগের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের একপর্যায়ে তারা ২ জন শারীরিক সর্ম্পকে জড়ায়। গত ৫ জানুয়ারী রাতে তানভীর সাবিনার বাবার বাড়িতে গিয়ে তারা ২ জন প্রায় দেড় ঘন্টা একান্ত সময় কাটায়। পরে সাবিনা তানভির কে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে তানভির ক্ষিপ্ত হয়ে সাবিনাকে পেটে,বুকে ও গলা কেটে হত্যা করে স্বর্ণের চেইন,কানের দুল ও মোবাইল ফোন চিনিয়ে নিয়ে পালিয়ে যায়।পরের দিন সে ফাহিম স্বর্ণালয়ে ৩৫ হাজার টাকায় স্বর্ণের চেইন ও কানের দুল বিক্রি করে। পরে কটিয়াদী থানা পুলিশ ফাহিম স্বর্ণ শিল্পালয় থেকে কানের দুল ও চেইন উদ্ধার করে। সংবাদ সম্মেলনে আটককৃত তানভির জিঞ্জাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে ও তিনি জানান।
এ সময় ক্যাম্পের অন্যান্য র্যাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।