সোনারগাঁয়ে ২৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর সিএনজি এ- রিফিলিং সেন্টারের সামনে চেকপোষ্ট বসিয়ে র্যাব-১১ এর একটি দল তল্লাশী করে বিপুল পরিমান এই ফেনসিডিল উদ্দার করে।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার (সিপিএসসি আদমজীনগর) মোঃ জসিম উদ্দীন চৌধুরী জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর সিএনজি এ- রিফিলিং সেন্টারের সামনে চেকপোষ্ট বসিয়ে র্যাব-১১ এর একটি দল ঢাকাগামী একটি প্রাইভেটকার তল্লাশী করে ২৫০ বোতল ফেনসিডিল সহ মোঃ রুবেল হোসেন (২৮) নামে একজনকে আটক করে। আটককৃত রুবেল বরিশাল জেলার কাজীরহাট উপজেলার আন্দারমানিক এলাকার মোঃ আনিস মুন্সীর ছেলে। গ্রেফতারকৃত রোবেল প্রাইভেটকারের মাধ্যমে যাত্রী পরিবহনের আড়ালে অভিনব পন্থায় রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের আশপাশের এলাকায় ফেনসিডিল সহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। র্যাব এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করে।