কিশোরগঞ্জের সাংবাদিক ও লেখক আমিনুল হক সাদীর নানী বৃটিশ আমলের নায়েব প্রয়াত আবদুল মতিনের স্ত্রী সুরুজ বানু (৮০) গত বুধবার দুপুরে করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গলের ইসলামপুর গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ..রাজিউন)। পরে ওই দিন বাদ এশা কিশোরগঞ্জ সদরের মহিনন্দের নয়াপাড়া মাদরাসা মাঠে জানাজার নামাজ শেষে গয়ালাপাড়ায় স্বামীর বাড়ির পারিবারিক কবর স্থানে স্বামীর পাশেই তাকে দাফন করা হয়েছে। জানাজার নামাজে মহিনন্দ ইউপি চেয়ারম্যান মনসুর আলী, সুরাটী মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাও.আঃ কদ্দুছ, মাও.আলী হোসেন, মাও. শাহজাহান, শিক্ষক আবু বকর সিদ্দিক, সমাজ কর্মী সালাহ উদ্দিন বাচ্চু, তরুণ সমাজসেবক ফজলুল কবীর, তরুণ সমাজ সেবক মাসুম বিল্লাহ, ইউপি সদস্য কামাল মিয়া, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক শামীম, মহিনন্দ সমাজ কল্যণ ফাউন্ডেশনের সভাপতি শাহ আলমসহ মহিনন্দ ও কাদির জঙ্গল ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার গন্যমান্য ব্যক্তবর্গ ও মরহুমার আত্মীয়স্বজন।