নাটোরের লালপুরে মৌমাছির কামড়ে মা মেয়ে সহ ৩ জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের পরিবার ও হাসপাতাল সূত্রে জানাযায়, বৃহস্পতিবার ২৮ জানয়ারী লালপুর উপজেলার বিলমাড়ীয়ার নাগশোষা গ্রামে এঘটনা ঘটে। দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার নাগশোষা গ্রামের কুদরত আলির বাড়ির পাশে তেঁতুল গাছে মৌমাছির চাকে হামলা দেয় চিল পাখি। চিলের হামলায় ওই গাছের নীচে থাকা একটি ছাগলকে মৌমাছির দল কামড় দেয়। এঘটনা জানতে পেয়ে ছাগলকে বাঁচাতে এগিয়ে আসলে কুদরত আলীর স্ত্রী আজমীরা (৩৫), মেয়ে কল্পনা (১৮) ও কনাকে (১২) শরীরের বিভিন্ন স্থানে কামড় দিলে তারা গুরুতর আহত হন। এ সময় স্বজনরা তাদের লালপুর হাসপাতালে ভর্তি করেন।
এব্যাপারে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিবুল ইসলাম জানান, আহতদের মধ্যে কল্পনার অবস্থা আশঙ্কাজনক। তাকে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হতে পারে।