কিশোরগঞ্জের বাজিতপুর পৌর নির্বাচন আগামী ১৪ই ফেব্রুয়ারী। এখানে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৮ শত ১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১২ হাজার একশত ৫০ জন ও মহিলা ভোটার সংখ্যা ১২ হাজার ৫ শত ৬২ জন। গত ২৭ জানুয়ারী পৌর নির্বাচনের প্রতিক বরাদ্ধ ছিল। সেদিন ৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে কোন প্রতিদ্বন্দি না থাকায় মোঃ কামাল খাঁন ও ৭,৮,৯ সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ সেলিনা আক্তার খানমের সঙ্গে কোন প্রতিদ্বন্দি না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় বেসরকারি ভাবে নির্বাচন অফিস তাকে ঘোষণা করেন। জানাযায়, ৫ নং ওয়ার্ড সাধারণ কাউন্সিলর মোঃ কামাল খাঁন এই নিয়ে দ্বিতীয়বারের মত নির্বাচিত হলেন। অন্যদিকে মোছাঃ সেলিনা আক্তার খানম ২০০১ সনে ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত আসনে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এবার তার সঙ্গে কোন প্রতিদ্বন্দি না থাকায় বেসরকারি ভাবে পুণঃরায় নির্বাচিত হলেন।