নওগাঁর পোরশা উপজেলা বিএনপি’র উদ্যেগে হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে। সামাজিক দুরুত্ব বজায় রেখে বুধবার সন্ধায় সরাইগাছি মোড় দলীয় কার্যালয়ের সামনে দুই শতাধীক ব্যক্তির মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই শীতবস্ত্র বিতরণ করেন বিএনপি’র কেন্দ্রিয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রিয় কমিটির সহ তথ্য ও প্রযুক্ত বিষয়ক সম্পাদক শাহ্ খালিদ হাসান চৌধুরী পাহিন, নওগাঁ জেলা বিএনপি’র আহ্বায়ক হাফিজুর রহমান মাস্টার, যুগ্ম আহ্বায়ক এ্যাড. এ জেড এম রফিকুল আলম ও জাহিদুল ইসলাম ধলু। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক শফিউদ্দিন মন্ডল। অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মমতাজ বেগম, শাহাজামাল শাহ্ চৌধুরী, সদস্য তৌফিকুর রহমান চৌধুরী সহ স্থানীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।