কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর গরু বাজারে মাইকিং এ বলা হচ্ছে মাস্ক ব্যবহার করে বাজারে প্রবেশ করুন। মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। মূলত মাইকিং-ই তাদের আসল ভরশা। কার্যতপক্ষে বাজারে প্রবেশ করলে দেখা যায় ইজারাদার থেকে শুরু করে কারও মুখে মাস্ক নেই। করোনাভাইরাস তাদের মধ্যেই ছড়াবে পুরো ইউনিয়ন বলে সংশ্লিষ্ট সচেতন লোকেরা মনে করছেন। বুধবার সরজমিন গেলে দেখা গেছে, গাদাগাদি করে ক্রেতা এবং বিক্রেতারা মাস্ক ছাড়া গরু বিক্রি করছেন। নাম প্রকাশ না করা শর্তে একজন ইজারাদারের সদস্য বলেন, আমাদের এখানে কোনো করোনা নেই। যদি করোনা থাকতো তাহলে সবাই মাস্ক পড়তো। অন্য একজন ইজারাদারের সদস্য বলেন, আমরা প্রত্যেক ক্রেতা ও বিক্রেতাদের মাইকিং এর মাধ্যমে মাস্ক বিতরণ করছি। কিন্তু দেখা গেছে তারা যে মাস্ক বিতরণ করা হচ্ছে তারা সবাই পকেটে মাস্ক পকেটে রেখে দিচ্ছে। ইজারাদারের সদস্য শাহিন মিয়া বলেন, প্রতি বুধবারে ইজারাদারের পক্ষ থেকে সকলকে মাস্ক দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন।