বগুড়ার কাহালুতে গত ২৬ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কাহালু-অঘোরশাল রোডের বালকাপুকুর তিন রাস্তার মোড়ে একদল ছিনতাইকারীরা বাবুল (৩০) নামের এক অটোরিক্সা চালককে চোখ ও মাথার পিছনে ৩টি ছুরিকাঘাত করে অটোরিক্সা ছিনতাই করে পালিয়ে যায়।
এ সময় ছিনতাইকারীরা রিক্সা চালক বাবুলের হাত মাফলার দিয়ে পিছনে বেঁধে অচেতন অবস্থায় জমিতে ফেলে রেখে যায়। ভোরে পথচারীরা তাকে দেখতে পেয়ে খবর দিলে তার আত্মীয়স্বজন বাবুলকে উদ্ধার করে কাহালু হাসপাতালে ভর্তি করে দেয়।
বাবুল কাহালু পৌর এলাকার পালপাড়া গ্রামের আবদুল কুদ্দুসের পুত্র।