বগুড়ার আদমদীঘি উপজেলা হলরুমে কমিউনিটিতে করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয় নের্তৃবৃন্দদের সাথে স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি ব্র্র্যাক আদমদীঘি শাখার এক এক ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমানের সভাপতিত্বে সেমিনারে সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন, ব্র্যাক আদমদীঘি শাথার এরিয়া ম্যানেজার আতোয়ার রহমান, ব্যবস্থাপক সামছুন নাহার, মুক্তিযোদ্ধা আবির উদ্দীন, অধ্যক আবদুর রহমান, সাংবাদিক হাফিজার রহমান, খায়রুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার প্রমূখ।