বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের এডিপির অর্থায়নে উপজেলার বিভিন্ন গ্রামের ১০০টি হত দরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্য সম্মত স্যানিটেশন সামগ্রী বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন স্যানিটেশন সামগ্রী বিতরন করেন। এ সময় উপন্থিত ছিলেন সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) সিপন আলী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার প্রমূখ।