নওগাঁর রাণীনগরে স্থানীয় জনতার সাথে থানাপুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পারইল বাজারে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পারইল বাজার বণিক সমিতির সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ,পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মজিবুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু তারিনিপদ সরকার মুন্টু,পারইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা: দুলাল হোসেন,মুক্তিযোদ্ধা আলাউদ্দীন,মসলেম উদ্দীন প্রমূখ। এ ছাড়া একডালা অস্থায়ী পুলিশক্যাম্প ইনচার্জ এএসআই জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় এলাকার মাদক,সন্ত্রাস,বাল্য বিবাহ রোধ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মত বিনিময় অনুষ্ঠিত হয়।