বীরমুক্তিযোদ্ধাদের ঐক্যের ডাক নামে দিনাজপুরে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে মুক্তিযোদ্ধারা। জেলা সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ¦ সাইদুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে সভায় উপস্থিত মুক্তিযোদ্ধারা।
সোমবার সকালে দিনাজপুর শহরের ডায়াবেটিস মোড়ে মুক্তিযোদ্ধাদের অস্থায়ী কার্য্যালয়ে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ¦ মো: সাইদুর রহমানের সভাপতিত্বে ১৩ উপজেলার সাবেক কমান্ডার,ডেপুটি কমান্ডার ও বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত।
গত ৩ বছর দিনাজপুর মুক্তিযোদ্ধা সংসদের কার্য্যক্রম না থাকায় মুক্তিযোদ্ধারা বিভিন্ন্ কাজে অবহেলার শিকার হচ্ছে উল্লেখ করে সভায় বক্তারা বলেন, আমাদের স্বার্থ বিঘিœত হচ্ছে, সময়মত প্রত্যয়ন পাচ্ছিনা, মুক্তিযোদ্ধা সন্তানেরা চাকুরীসহ অন্যান সুযোগ সুবিধা হতে বঞ্চিত হচ্ছে। এরপর কমিটি গঠনে ঐকমত্য হয় তারা। সভায় অনোয়ারুল কাদির জুয়েলের প্রস্তাবে এবং আকবর আলীর সমর্থনে উপরে উল্লিখিত কমিটি গঠন করা হয়।
সাবেক এমপি ও বর্তমান কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং সাবেক জেলা কমান্ডার আবদুল মালেক সরকারকে প্রধান উপদেষ্টা এবং আলহাজ¦ মো: সাইদুর রহমানকে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক আবদুল ওয়াহেদ আলী, সদস্যরা পর্যায়ক্রমে মো: আকবর আলী, ইঞ্জি: মো: আমজাদ হোসেন, অধ্যাপক আনোয়ারুল কাদির জুয়েল, এসএম মহিউদ্দীন আহম্মেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো: ফরিদুল ইসলাম, মো: মহিউদ্দীন, সাবেক ইউপি চেয়ারম্যান মো: মহসিন রেজা, মো: আজহার আলী ও ডা: শহিদুল ইসলাম খান।
পরে বিভিন্ন উপজেলার কমান্ডারদের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের জন্যে ব্যক্তিগত উদ্দ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন দিনাজপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ মো: সাইদুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার চিরিরবন্দর মো: মোমিনুল ইসলাম, হাকিমপুর উপজেলা কমান্ডার মো: লিয়াকত আলী, বোচাগঞ্জ উপজেলা ডেপুটি কমান্ডার সামশুল আলম, বীরগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার কালিপদ রায়, কাহারোল উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার আবদুস সালাম, বিরামপুর উপজেলার হাবিবুর রহমান ও আবু বক্কর সিদ্দিক এবং ঘোড়াঘাট উপজেলা কমান্ডার জগদিস চন্দ্র রায় প্রমুখ।