১৯৪৯ সালে প্রতিষ্ঠিত বগুড়ার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী মডেল সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক সাধারন নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদন্ধীতায় খন্দকার মেহেদী হাসানকে সভাপতি ও আনোয়ার হোসাইনকে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার ও আদমদীঘি উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আবদুস সালাম সম্প্রতি অনুষ্ঠিতব্য নির্বাচনে নির্বাচিতদের নাম ঘোষনা করেন। নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি আফজাল হোসেন মাষ্টার, পরিচালক খন্দকার আবু সাঈদ রাসু, মোঃ রফিকুল ইসলাম মাষ্টার, গুলজার হোসেন, রফিকুল ইসলাম, নুর ইসলাম। নির্বাচন পরিচালনা করেন, এমদাদুল হক চৌধুরী সোহেল ও নাজমুল হোসেন।