বিরলে ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর উপর কোভিড-১৯ এর প্রভাব হ্রাসকল্পে ক্ষতিগ্রস্থদের মাঝে আয়বৃদ্ধিমূলক চেক বিতরণ ও বিরল উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এমার্জেন্সি কো-অপারেশন নেটওয়ার্ক ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানি এবং কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ) দিনাজপুর এর সহযোগিতায় এ আয়োজন করা হয়।
সোমবার সকালে বিরল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কনফারেন্স রুমে উপজেলা জননারী ঐক্য পরিষদের সভাপ্রধান নিরঞ্জনী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাবের মোঃ সোয়াইব। সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী মোঃ কামরুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুর রহমান, প্রেস ক্লাব সভাপতি এম এ কুদ্দুস সরকার, সিডিএ’র ব্যবস্থাপক (বাস্তবায়ন) মোঃ সোহেল রানা, জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সদস্য লুৎফর রহমান, উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান বিবি হাজেরা প্রমূখ। অনুষ্ঠানে প্রতিটি ১০ হাজার করে ২২ জনকে চেক প্রদান করা হয়।