মুজিব শতবর্ষ উপলক্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দলনেতা-দলনেত্রীদের সাথে মতবিনিময় সভা ও বাই-সাইকেল বিতরণ করেছে দিনাজপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা দপ্তর।
মতবিনিময় সভা ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপজেলা আনসার কোম্পানি কমান্ডার, ইউনিয়ন ও পৌর ওয়ার্ড দলনেতা-দলনেত্রীগণের মধ্যে ৭২টি বাই-সাইকেল এবং ৮টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
রোববার দিনাজপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে এই মতবিনিময় ও বাই-সাইকেল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম গ্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল এ. কে. এম আসিফ ইকবাল এনডিসি।
অনুষ্ঠানে ১১ আনসার ব্যাটালিয়ন হাকিমপুর এর পরিচালক ও দিনাজপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ আবদুল মজিদ পিএম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ১১ আনসার ব্যাটালিয়ন হিলি হাকিমপুর এর সহকারি পরিচালক মোঃ আবদুল মোতালেব।
এছাড়াও পার্বতীপুর উপজেলা আনসার ভিডিপি'র অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুর রাজ্জাক প্রামানিক এর উপস্থাপনায় অন্যান্যের মধ্যে ছিলেন দিনাজপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আবু সাঈদ, বীরগঞ্জ আনসার ভিডিপি কর্মকর্তা শেখ মাহফুজুর রহমান, পার্বতীপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মমিন উদ্দিন প্রমূখ।