নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, নওগাঁয় পৌরসভার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন বিভাগ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আশা করা হচ্ছে আগামী ৩০ জানুয়ারি নওগাঁ ও ধামইরহাট পৌরসভার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
রোববার (২৪ জানুয়ারী) দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নওগাঁ ও ধামইরহাট পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথাগুলো বলেন।
নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবদুল কুদ্দুস, বিজিবি, র্যাব, নির্বাচন অফিসের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বিভাগের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
এর আগে নির্বাচন কমিশনার এই দুটি পৌরসভার ৮ জন মেয়র প্রার্থীর সাথে মতবিনিময় করেন।