স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এম.পি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের মানুষের ভাগ্যোন্নায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে নতুন ঘর হস্তান্তর জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ। শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী এদেশের কোন মানুষ গৃহহীন থাকবে না।গৃহহীন পরিবারের মাঝে ঘর তুলে দেয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে দেশ আরো এক ধাপ এগিয়ে গেলো।
শনিবার সকালে দেশব্যাপী একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর উদ্বোধনের পর মনিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন ঘরের কাগজপত্র হস্তান্তরকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এসব কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সহকারি কমিশনার (ভূমি) পলাশ কুমার দেবনাথ, থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম আবু আব্দুল্লাহ বায়েজিদ প্রমুখ।
এদিন উপজেলার ১’শ ৯৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে নতুন ঘরের কাগজপত্র হস্তান্তর করা হয়।