নওগাঁঁর ধামইরহাটে নিরাপদ পানি বিষয়ে সচেতনতামুলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারী শনিবার দুপুর ১২ টায় ধামইরহাট ডাকবাংলো প্রাঙ্গনে নিরাপদ পানি বিষয়ে সচেতনতামুলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা উকিল বারের সদস্য এড. মামুনুর রশীদ। সভায় প্রধান আলোচক হিসেবে পানি বিশুদ্ধতা সম্পর্কে ধারনা প্রদান করেন ফ্রিডম ইলেক্ট্রনিক্সের এম.ডি মাসুদ আহমেদ। এ সময় রিজিওনাল ম্যানেজার শহীদুজ্জামান, এরিয়া ম্যানেজার আবির হোসেন, এড. খুরশিদুল আলম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, নুরুল ইসলাম, ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক জাহিদ হাসান, পাস্কায়েল হেমরম প্রমুখ উপস্থিত ছিলেন।