মুজিব শতবর্ষে যশোরের অভয়নগর উপজেলায় যাদের জমি নেই, ঘরও নেই এমন ৫৭টি পরিবারকে জমিসহ ঘরের দলিল ও বাড়িঘর হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর এই উপজেলার ৫৭টি পরিবারের মাঝে তাদের জমির দলিলসহ বাড়িঘর হস্তান্তর করা হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁন এসব জমির দলিলসহ সনদপত্র বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু ও ডা. মিনারা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) কে,এম রফিকুল ইসলাম, অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল, নওয়াপাড়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক, আত্তীকৃত সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির যশোর জেলার সাধারণ সম্পাদক এস,এম ফারুক আহমেদ, যশোর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, নওয়াপাড়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রশান্ত কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান নাদির হোসেন মোল্যা, মো. মফিজ উদ্দিন ও বাবুল আক্তার, নওয়াপাড়া প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদ তাজ, ক্রীড়া সম্পাদক এমএম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন প্রমুখ।