তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আজ সত্তর হাজার পরিবারকে ঘর প্রদান করছে জননেত্রী শেখ হাসিনা। পর্যায়ক্রমে দেশের সকল গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়া হবে। কোন মানুষ আর গৃহহীন থাকবে না। এটা বিশ্বের ইতিহাসে এক নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় প্রতিমন্ত্রী পলক সিংড়া উপজেলা পরিষদ হলরুমে মুজিব শতবর্ষ উপলক্ষে ৬০জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় ভূমিহীন ও গৃহহীনরা বাড়ি পাওয়ার আনন্দে কেঁদে ফেলে শেখ হাসিনার জন্যে দোয়া করেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এম সামিরুল ইসলাম সভাপত্ত্বি করেন। উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, এসিল্যান্ট রকিবুল হাসান, ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন প্রমূখ।