রেলপথ মন্ত্রণালয়ের দরপত্রের শর্তানুসারে বিভিন্ন যন্ত্রাংশ সংযোজন না করে কোরিয়ার ঠিকাদার প্রতিষ্ঠান হুন্দাই রোটেম প্রিশিপমেন্ট ইন্সপেকশন কোম্পানি বাংলাদেশকে ১০টি ইঞ্জিন সরবরাহ করেছে। শর্ত ভঙ্গ করে ত্রুটিপূর্ণ ওই দশটি লোকোমোটিভ তদন্তে ৬০ দিন পর ১৯ জানুয়ারি ফের রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.ফারুকুজ্জামানকে আহ্বায়ক করে
তিন সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। এদিকে ধামাচাপা পরে গেছে মাস্ককেলেঙ্কারির অভিযোগ তদন্ত। করোনা সুরক্ষা সরঞ্জাম ক্রয়ে হুকুম দাতা সচিব-ডিজির বিচার কে করবে। এমন দাবি উঠেছে রেল অঙ্গনে। ফের তদন্ত কমিটি গঠন করায় শঙ্কা দেখা দিয়েছে কোরিয়ার দশ ইঞ্জিন ক্রয়ের তদন্ত নিয়েও।
কোরিয়ার ত্রুটিপূর্ণ দশ লোকোমোটিভ তদন্তে নতুন কমিটির অন্য সদস্যরা হলেন,যুগ্ম মহাপরিচালক (মেকানিক্যাল) এবং বুয়েটের যন্ত্রপ্রকৌশ বিভাগের অধ্যাপক ড.মো.মাহবুবুর রাজ্জাক সদস্য। গত ১৯ জানুয়ারি অফিস আদেশে স্বাক্ষর করেন রেলপথ মন্ত্রণালয়ের সহকারী সচিব ডেজী চক্রবর্তী। তার করা স্বাক্ষর আদেশে বলা হয়,বাংলাদেশ রেলওয়ের জন্য লোকোমোটিভ, রিলিফ ক্রেন এবং লোকোমোটিভ সিমুলেটর সংগ্রহ" শীর্ষক প্রকল্পের আওতায় সম্পাদিত লোকোমোটিভ প্রাপ্তি নিশ্চিতকল্পে এ মন্ত্রণালয়ের স্বারক নম্বর-৫৪.০০৩,২০১৫-৩২১; ২০২০ সালের ২৪ নভেম্বর মোতাবেক গঠিত তদন্ত কমিটি বাতিলপূর্বক উপরের তিন সদস্য বিশিষ্ট কমিটি পূনর্গঠন করা হলো। কমিটির কার্যপরিধি:এই কমিটি চুক্তি ও স্পেসিফিকেশন অনুযায়ী লোকোমোটিভ এসেছে কি না সেটি দুই পক্ষের বক্তব্য শুনে ও বাস্তবে দেখে যাচাইপূর্বক সুপারিশ করবে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রতিবেদন দাখিল করার কথা বলা হয়েছে।
এর আগে একই অভিযোগ তদন্তে গত বছর ২৪ নভেম্বর তিন সদস্যের কমিটি গঠন করা হয়। ওই কমিটির আহবায়কছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. ফারুকী, অতিরিক্ত মহাপরিচালক মো. মঞ্জুর উল-আলম চৌধুরী এবং বুয়েটের একজন সদস্য। তাঁদের গত বছর ডিসেম্বর মাসে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথাছিল। হুন্দাই রোটেম কোম্পানির নানা অজুহাতের কারণে তদন্তে শেষ না হতেই নতুন কমিটি গঠন করেছে মন্ত্রণালয়।
উল্লেখ্য, যাত্রী সেবার মান বাড়াতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়ণে ১০টি মিটারগেজ ইঞ্জিন (লোকোমোটিভ) ক্রয় করেন রেলপথ মন্ত্রণালয়।
তবে ইঞ্জিনগুলোয় দরপত্রের শর্তানুসারে বিভিন্ন যন্ত্রাংশ সংযোজন করা হয়নি।
নিম্নমানের যন্ত্রাংশ দিয়ে তৈরি করা হয়েছে বলে অভিযোগ প্রকল্প পরিচালক নূর আহমেদের। লোকোমোটিভ কেনায় কোরিয়ার হুন্দাই রোটেম কোম্পানির সঙ্গে ২০১৮ সালের ১৭ মে চুক্তি করে রেলওয়ে। এ চুক্তিমূল্য ছিল তিন কোটি ৭৯ লাখ ৬৩ হাজার ৪০০ ডলার। এর আগে চুক্তি অনুসারে ২৫ শতাংশ অর্থ প্রদান করা হয়। বাঁকি ৬৫ শতাংশ টাকা জাহাজে উঠানোর সময় দেওয়ার কথাছিল। কোরিয়ার হুন্দাই রোটেম কোম্পানি ২০২০ সালে ৩১ আগস্টে ইঞ্জিনগুলো সরবরাহ করেছে বাংলাদেশকে। ইঞ্জিন তৈরিতে ক্রয়াদেশ মানা হয়নি বলে বাকি অর্থ ছাড় দিতে নারাজ পিডি।
এদিকে মাস্ককেলেঙ্কারি ঘটনা তদন্তে ২৯ জনকে অভিযুক্ত করে তাদের বদলির সুপারিশ করে গত বছরের ৩ নভেম্বর রেলসচিবের দপ্তরে প্রতিবেদন জমা দেয়া হয়। রেলওয়ের কর্মকর্তারা করোনা সুরক্ষা সরঞ্জাম ক্রয়ে সরকারের দেয়া ৪কোটি ৬৩ লাখ টাকা লুটপাট করেছে বলে অভিযোগ আনা হয়। ওই ঘটনা তদন্তের আহবায়কছিলেন যুগ্মসচিব ফয়জুর রহমান ফারুকী। দুর্নীতির এসব অভিযোগ ধামাচাপা দিয়ে রেলসচিব কারসাজি করে গত ২৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এসব দুর্নীতিবাজকে পদোন্নতি দেন। জনপ্রশাসনের উপসচিব মো.আলতাব হোসেন ২০২০ সালের ২৭ ডিসেম্বর এই পদোন্নতির নথিতে সাক্ষর করেন। তার পর তাঁকে অন্য দপ্তরে বদলি করে দেয়া হয়।
করোনা সুরক্ষা সরঞ্জাম ক্রয় দুর্নীতির অভিযোগ সম্পর্কে পূর্বাঞ্চলের সাবেক জিএম বর্তমান এডিজি অপারেশন সরদার শাহাদত আলী গত বৃহষ্পতিবার বলেন,এসব সুরক্ষা সরঞ্জাম ক্রয় করতে বর্তমান সচিব সেলিম রেজা এবং রেলওয়ের মহাপরিচালক মো.শামসুজ্জামান বার বার ফোন করেছেন। কর্তাব্যক্তিদের নির্দেশ পালন করতেই চৌড়াদামে এসব সরঞ্জাম ক্রয় করতে হয়েছে। ওই সময় দেশব্যাপী অক্সিজেনের সংকট চলছিল।
যে কোম্পানির অক্সিজেন কেনার জন্য তাগিদ দিয়েছেন ওই সময় কোথাও পাওয়া যাচ্ছিল না সেই দামি কোম্পানির অক্সিজেন সামগ্রী। ৪০টি অক্সিজেনের মধ্যে ২০টি কেনা হয়। বাকি ২০টি এখনও কেনা হয়নি। তিনি জানান,রাজশাহীর জিএমের সাথে কথা বলে জানা যায় তারা ৪১ হাজার টাকায় ওই কোম্পানির অক্সিজেন ক্রয় করেছে। কিন্তু সরবরাহ করবে ১ মাস পর। তাদের ক্রয়মূল্যই ৪১হাজার দামই প্রদান করেছে পূর্বাঞ্চলের জিএম শাহাদাত। তবে চট্টগ্রামের অক্সিজেন কেনাছিল ৫৬ হাজার টাকায়। ১৫ হাজার টাকা কম দিয়েছে বলে দাবি করেন সরদার শাহাদত আলী। তিনি বলেন, যে সব ঠিকাদার প্রতিষ্ঠান টেন্ডার নিয়েছে তাদের সবাইকে দরপত্রের শর্তানুসারে মালামাল সরবরাহের জন্য একাধিকবার চিঠি দেয়া হয়েছে।
এখন প্রশ্ন উঠেছে যে কোন উপায়ে করোনা সুরক্ষা সরঞ্জাম ক্রয়ে সরকারের আর্থিক ক্ষতির হুকুম দাতার বিচার কে করবে। যার কারণে মাস্ককেলেঙ্কারির সাথে অভিযুক্তদের কোনই বিচার হয়নি বলে দাবি করেন রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে তদন্ত টিমের আহ্বায়ক যুগ্মসচিব মো.ফারুকী বলেন,আমিতো শুধু ৪কোটি ৬৩ লাখ টাকার ক্রয় দুর্নীতির বিষয় তদন্ত করেছি। এর আগে বা পরে যে সব কেনাকাটা করেছে তার হিসেব নেওয়া হয়নি। সেগুলো ধরলে অর্থের পরিমান আরও বৃদ্ধি পাবে। আবার মাল না কিনেও বিল নেওয়ার অভিযোগ করেন তদন্ত কর্মকর্তা। তবে তিনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না নেয়া কর্তৃপক্ষের বিষয়। কোরিয়ার দশ ইঞ্জিন তদন্তের প্রথম কমিটির আহ্বায়ক যুগ্মসচিব মো.ফারুকী বলেন,হুন্দাই রোটেম কোম্পানির কাছে চাওয়া প্রতিবেদন গত ২০ জানুয়ারি পাঠিয়েছে। এর ১ দিন আগে কমিটি বাতিল করে ২১ তারিখে আগের কমিটির আহবায়ককে চিঠি দেয়া হয়। শনিবার সকাল ১১.৩৯ মিনিটে এবং বিকেল ২.৪২ মিনিটে ফোনে ও এসএমএসের মাধ্যমে করোনা সুরক্ষা সরঞ্জাম ক্রয়ে হুকুম দিয়েছেন কিনা জানতে চাওয়া হয়। তাদের কোন জবাব পাওয়া যায়নি।