শুক্রবার দিবাগত রাত ১০টায় নওগাঁর মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে রান্টু স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়। উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান মিলন, জেলা আওয়ামী লীগের নেতা অজিত কুমার মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদি, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন, জাহাঙ্গীরপুর সরকারী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের সহাকরী অধ্যাপক হাফিজুল হক বকুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবুল কুমার ঘোষ প্রমুখ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সদর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু এতে সভাপতিত্ব করেন।
এর আগে রাত ৮ টায় শুরু হয় ফাইনাল খেলা। খেলায় রাজশাহীর ভবানীগঞ্জ দলকে ৩-০ তে হারিয়ে নওগাঁ দল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
গত ২০ জানুয়ারী সন্ধ্যায় শুরু হয় তিন দিন ব্যাপী টুর্নামেন্ট। নওগাঁ, রাজশাহীর ভবানীগঞ্জ, চাপাইনবাবগঞ্জের রহনপুর, পতœীতলার নজিপুর, কুমিল্লা, নাটোর, মান্দা, জয়পুরহাট প্রভৃতি স্থানের ৩২টি দল এতে অংশ নেয়। প্রথম দিন বুধবার ও দ্বিতীয় দিন বৃহস্পতিবার ১৬টি করে দলের দ্বৈত খেলা অনুষ্ঠিত হয় এবং শেষদিন শুক্রবার অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা।
প্রতিযোগিতা পরিচালনায় অংশ নেন, আনোয়ার হোসেন, বিদ্যুৎ, লতিফুল বারী বাবু, জনি, এমরান, মেসবাহ প্রমুখ বলে আয়োজকরা জানান।