মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল ২৩ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ৯টায় চিরিরবন্দর উপজেলা পরিষদ হলরুমে চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি মন্ত্রণালয়ের অধীনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের মাধ্যমে সারাদেশে একযোগে ৬৬ হাজার ১৮৯টি পরিবারকে জমিসহ একক গৃহ ও ৩ হাজার ৭১৫ পরিবারকে জমিসহ ব্যারাকে পুনর্বাসন করার লক্ষে চাবি হস্তান্তর করা হয়। এরই অংশ হিসেবে চিরিরবন্দরে ২১৫ পরিবারকে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়। এ সময় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো. আয়ুবর রহমান শাহ, সাধারন সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, থানার কর্মকর্তা ইনচার্জ সুব্রত কুমার সরকার, মহিলা ভাইস্ চেয়ারম্যান লায়লা বানু প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সকল সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, সুবিধাভোগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।