‘মুজিব বর্ষের অঙ্গিকার, আশ্রয়নের অধিকার’ মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে স্বপ্নের বাড়ি ও জমির দলিল হস্তান্তর উপলক্ষে শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফান্সের মাধ্যমে একযোগে সারা দেশের ন্যায় বগুড়ার আদমদীঘিতেও এ আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন করেন। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে আশ্রয়ণ প্রকল্প-২ এর মুজিব বর্ষে আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নে ৯ টি, সান্তাহার ইউনিয়নে ১৪টি, চাঁপাপুর ইউনিয়নে ৬০টি, ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ১০টি, কুন্দগ্রাম ইউনিয়নে ৭টি সহ মোট ১০০টি পরিবারের মাঝে স্বপ্নের বাড়ি ও জমির দলিল সম্পন্ন হয়েছে। এর মধ্যে শনিবার উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও স্বপ্নের বাড়ি হস্তান্তর করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ সিরাজুল ইসলাম খান রাজু, বগুড়া জেলা পরিষদের সংরক্ষিত সদস্য মনজু আরা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, সমবায় কর্মকর্তা আবদুস সালাম, অধ্যক্ষ আবদুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।