নওগাঁর সাপাহারে সরিষা ভাঙ্গানো মেশিনের ফিতায় জড়িয়ে আইনুল হক (৩৫) নামের এক মিল মালিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোয়ালা ইউনিয়নের খোট্টাপাড়া বাজারে। নিহত আইনুল উপজেলার কহেন্দা গ্রামের মৃত ওজর আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার খোট্টাপাড়া বাজারে নিজের মালিকানাধীন সরিষা ভাঙ্গানো মেশিন চালানোর সময় মিল মালিক আইনুল হক মেশিনের ফিতা ডিঙ্গিয়ে বিপরিত দিকে পার হওয়ার সময় চলন্ত মেশিনের ফিতায় তার পরনের লুঙ্গী জড়িয়ে যায়। এ সময় তার দুই হাত ও বাম পা দেহ থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক ভাবে মৃত্যু হয়।
এ বিষয়ে সাপাহার থানার কর্মকর্তা ইনচার্জ তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যে সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি বলেও তিনি জানান।