যশোর র্যাবের অভিযানে রবিউল ইসলাম নামে এক সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে। বৃৃৃৃহস্পতিবার রাতে সদর উপজেলার ফতেপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার এক প্রেস বিঙ্গপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন, র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন, (এক্স), বিএন। গ্রেফতার আসামী, যশোরের মনিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আরশাদ আলীর ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামের সন্ন্যাসী বটতলা তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে এস সি- ৫১৮/১১ মামলার সাজা ওয়ারেন্টভুক্ত আসামী রবিউল ইসলামকে বৃৃৃৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীকে মনিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।