পাবনার চাটমোহরে রানা মাস্টার স্মৃতি সংসদ ও ভূমিহীন উন্নয়ন সংস্থার (এলডিও) উদ্যোগে শুক্রবার (২২ জানুয়ারি) দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার মূলগ্রাম হাইস্কুল চত্বরে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরী অথরিটির পরিচালক নুরে আলম মেহেদী সঞ্জু। এলডিও’র নির্বাহী পরিচঅলক নুরে আলম সিদ্দিকী মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণী অনুষ্ঠানে ব্যবসায়ী কদরুল ইসলাম মল্লিক,মেহেদী হাসান সুজন,আঃ লতিফ রঞ্জু,জাহাঙ্গীর আলম হানাসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ সময় ২ শতাধিক দরিদ্র নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।