বগুড়ার নন্দীগ্রামে দুবাই হাউজিংয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে গ্রীন গার্ডেনে দুবাই হাউজিংয়ের পরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, দুবাই হাউজিংয়ের পরিচালক (প্রশাসন) তীর্থ সলিল রুদ্র, আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা সুজন তালুকদার, মেঘনা গ্রুপের সেলস্ কর্মকর্তা কৌশিক সরকার, সিমলা শাখার ইসলামি ব্যাংকের সহকারী কর্মকর্তা শারমিন আখতার, সদস্য সেলিম চৌধুরী প্রমূখ। পরে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।