বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ও পৌর আ.লীগের সভাপতি আনিছুর রহমান নৌকী প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন।
শুক্রবার সারাদিন পৌরসভার কলেজপাড়া, কচুগাড়ী ও রহমান-নগর এলাকায় গণসংযোগ ও মত বিনিময় সভা করেন।
এ সময় আ.লীগ নেতা মুক্তার হোসেন, আনন্দ কুমার, আইনুল হক, আল-মামুন, হযরত আলী, কৃষকলীগের সভাপতি সফিকুল ইসলাম, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আবু সাঈদ, সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তিনি এলাকার সাধারণ মানুষদের সাথে কুশল বিনিময় করেন। মেয়রপ্রার্থী আনিছুর রহমান বলেন আমি আপনাদের দোয়া ও সহযোগিতায় নির্বাচিত হতে পারি তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা আর নেত্রীর ডিজিটাল বাংলা গড়ার প্রত্যয় নিয়ে নন্দীগ্রাম পৌরসভাকে ডিজিটাল হিসাবে গড়ে তুলব। এজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা একান্তভাবে কামনা করি।
প্রসঙ্গত, আগামী ৩০ জানুয়ারি নন্দীগ্রাম পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।