ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে বন্ধন সোসাইটি কর্তৃক“বাংলাদেশের ফুল সেক্টরে নারীর অংশগ্রহণ বৃদ্ধিকল্পে প্রশিক্ষন কর্মসূচি প্রনয়ন ও বাস্তবায়ন প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধন সোসাইটির নির্বাহী পরিচালক সানজিদা খানম। বৃহস্পতিবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় অতিরিক্ত সচিব (উন্নয়ন) জনাব শরিফা খান স্যার এবং বিশেষ অতিথি ছিলেন ড. এম শাহাবুদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, বাণিজ্য মন্ত্রণালয় ও জনাব সূবর্ণা রাণী সাহা কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার। এছাড়াও ডাঃ ফারজানা নাসরিন খান, বৈজ্ঞানিক কর্মকর্তা, কৃষি গবেষণা ইনস্টিটিউট, জেলা কৃষি অফিসার, ঝিনাইদহ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ঝিনাইদহ, বন্ধন সোসাইটির প্রতিনিধিগন ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।