বদরগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র, হেয়ারিং মেশিন, প্রতিবন্ধীদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ জানুয়ারী সন্ধার পর উপজেলার সুরভী চৌধুরী অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফজলে রাব্বী সুইট বক্তব্য রাখেন।
মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বদরগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র আলহাজ¦ মোঃ আহসানুল হক চৌধুরী টুটুল, রংপুর জেলা পরিষদের সদস্য মোঃ মমতাজ আলী ও মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, স্থানীয় গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন সেভেন্টি, গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান মাষ্টার ও রংপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ প্রমূখ বক্তব্য রাখেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।