ভারত সরকারের দেয়া উপহার ২০ লাখ ডোজ করোনা টিকা এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে রওনা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১০টা ১২ মিনিটে ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
ফেসবুক পেজে বলা হয়, গন্তব্য বাংলাদেশে! ভারতে তৈরি কোভিডের চালান বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে! এর আগে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান জানিয়েছিলেন, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর দেড়টায় উপহারের টিকা ঢাকায় পৌঁছাবে।