রাজশাহীর বাঘা উপজেলার দিঘা বাজারের পাট ও কাপড়ের বিশিষ্ট ব্যবসায়ী ময়েনের উদ্যোগে ১০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার(২০ডিসেম্বর)সকাল ১১ টায় দিঘা বাজারে কফিল উদ্দিন রাইস মিল এলাকায় এই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ময়েন উদ্দিন, ১নং দিঘা ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, আবু কালাম, আজিজল হক, নেকবর আলী প্রমুখ।