আশি পিস ফেন্সিডিল বোতলসহ চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন থেকে দুই যুবককে গ্রেফতার করে জিআরপি থানা পুলিশ। বঙ্গবন্ধু সেতু পূর্ব পাশে রেল স্টেশন থেকে মোঃ রুহুল আমীন (৩৮) মোঃ তছলিম উদ্দিন (৩৯) নামের মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এঘটনায় ঢাকা কমলাপুর রেলওয়ে জিআরপি থানার অধিনে টাঙ্গাইল পুলিশ ফাঁড়িতে এএসআই মো.আব্দুস সবুর বাদী হয়ে আজ (২০ জানুয়ারি) একটি মাদক মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয় চিলাহাটি থেকে ছেড়ে আশা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে মাদক ব্যবসায়ী রয়েছে । গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশনের ০১নং প্লাটফর্মে দাঁড়ালে মামলার বাদী তার সঙ্গীয় ফোর্সদের নিয়ে ওই নীলসাগর ট্রেনের এক্সঃ ৩ নাম্বার বগির সিট নং ৭৯০৩ ভিতরে উঠে অভিযান পরিচালনা করেন। এসময় ৮৭,৮৮,৮৯ নং সিটের পেছনে দাঁড়ানো অবস্থায় উক্ত আসামীদের সন্দেহ হয়। তখন পুলিশ তাদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করেন। জেরাকালে তাদের আচরনবিধি সন্দেহজনক হওয়ায় উপস্থিত জনতার সামনে তাদের দুজনকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে রুহুল আমিনের ডান হাতে থাকা একটি সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তার ভিতর ৪০(চল্লিশ) এবং তছলিমের কাছ থেকে ৪০ পিস ফেন্সিডিল বোতল উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত হয়ে তাৎক্ষনিক বাদী, অফিসার ইনচার্জ ঢাকা রেলওয়ে থানাকে অবহিত করেন। গত রাত ভোর ৪.২০ মিনিটে তাদের করে জিআরপি থানায় আনা হয়। পরে আসামীদের জবানবন্দি নিয়ে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। এ বিষয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে। কাল বৃহস্পতিবার আসামিদের আদালতে প্রেরণ করা হবে।