কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নের বামনগাঁও গ্রামে পূর্বশত্রতার জেড় ধরে তমিজ উদ্দিন উরফে ওয়াহিদুজ্জামান এর বিল্ডিং এর একতলা ও দু’তলা ভবনের ৩টি কক্ষ পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে কামরুজ্জামান, শাকিল মিয়া, ঝিনুক মিয়া, হানিফ মিয়া সহ তাদের লোকজনেরা।
এই ঘটনাটি ঘটে গত শুক্রবার ভোর রাতে। তারা তাদের বিল্ডিং এর তালা ভেঙ্গে পেট্রোল ঢেলে বিদ্যুতের তারের লাইনের মধ্যে আগুন লাগিয়ে একটি ফ্রিজ, ষ্টীলের আলমীরা,র্স্বণালংকার, সহ ১৫ লক্ষ টাকার মালামালের ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে জাহানারা জামান বাদী হয়ে বাজিতপুর থানায় কামরুজ্জামান, শাকিল মিয়া, ঝিনুক মিয়া, হানিফ মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এলাকাবাসী ও থানা সূত্রে জানাগেছে, বেশ কিছুদিন ধরে কামরুজ্জামান ও তার লোকজন মালিকানাধীন বাড়ির সীমানা দখল করার জন্য পায়তারা চালিয়ে আসছিল। এই নিয়ে বাজিতপুর সহ গ্রাম্য শালিশ বসলেও কামরুজ্জামান ও তার লোকজন শালীশানদের শালিশ মানেননি বলে অভিযোগ উঠেছে। এরই জের হিসাবে তাদের বিল্ডিং এ তিনটি কক্ষে কামরুজ্জামান ও তার লোকজন পেট্রোলে আগুন দেয় এবং তার ৬০টি চারা কর্তন করে দিয়েছে। এই ব্যাপারে বাজিতপুর থানার ওসি মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীদের গ্রেফতারের অভিযান চালাচ্ছেন বলে উল্লেখ করেন।