রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিঃ পুলিশ সুপার জনাব মোঃ মাহমুদুল হাসান, জনাব মোঃ মতিউর রহমান সিদ্দিকি মহোদয়ের নির্দেশনায় তানোর থানা এলাকায় সাজা গ্রেফতারী পরোয়ানা এবং গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারের কাজে সহায়তায় করায় তানোর থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ রাকিবুল হাসান কর্তৃক তানোর থানাধীন চান্দুরিয়া ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশ মোঃ শফিকুল ইসলামকে ডিসেম্বর/২০ শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত করিয়া তাহাকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জানা গেছে, গ্রাম পুলিশদের কাজের দক্ষতা বৃদ্ধি ও উদ্বুদ্ধ করনের জন্য তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এই পুরুস্কার প্রদান শুরু করেছেন।