নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মাজেদুল বারী নয়ন (নৌকা) ও বিএনপির ইসাহাক আলী’র (ধানের শীষ) প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ঋণখেলাপের দায়ে ২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর মাসুদ রানা এবং ওএমএস ডিলারশীপ থাকায় ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী আজমেরী আক্তার লিপি’র মনোনয়ন পত্র বাতিল হয়েছে। মঙ্গলবার প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারী বড়াইগ্রাম পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।