যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে পত্রিকা সরবরাহকারীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে নওয়াপাড়া প্রেস ক্লাবের অডিটোরিয়ামে কম্বল বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক।
এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা সুনীল দাস, এস এম ফারুক আহমেদ, আবিদ হাসান, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, যুগ্ম সম্পাদক মাসুদ তাজ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য গাজী রেজাউল করিম, সাংবাদীক কল্যাণ সমিতির কোষাদকক্ষ মল্লিক খলিলুর রহমান, সাংবাদীক আশরাফ হোসেন প্রিন্স, গাজী আবুল হোসেন, ডিআর আনিস, শিকদার আনিসুর রহমান, রিপানুল ইসলাম, রুবেল হোসেন, রবিউল ইসলাম, জসিমউদ্দিন বাচ্চু, জাবেদ আলী প্রমুখ। উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকার অর্ধশত পত্রিকা সরবরাহকারীর মাঝে কম্বল বিতরণ করা হয়।