খুলনার দিঘলিয়ায় গত রোববার উপজেলা পরিষদ সংলগ্ন বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক) এর বিভাগীয় কার্যালয় শুভ উদ্বোধন করা হয়। ওই উদ্ভোধনী সভায় সভাপতিত্ব করেন বাবু কিশোর কুমার দে। কার্যালয়ে লাল ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলি রেজা বাচা। এ সময় উপস্থিত ছিলেন সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, খুলনা বিভাগীয় সহকারী পরিচালক আজহার আলী খান, মোল্যা নজরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, নাজমুল হোসেন, শেখ খালিদ, মোঃ মিল্টা, মোঃ জাকির, টিপু সুলতান সহ এলাকার গন্যমান্য ব্যক্তি। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন খুলনা বিভাগীয় পরিচালক আশরাফুল ইসলাম আরিফ।