যশোরের অভয়নগর উপজেলা শাখার মুক্তিযুদ্ধ মঞ্চের কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৭জানুয়ারি) রাতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের যশোর জেলা শাখার সভাপতি মো. মাহাবুবুল আলম বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক মো. আহসানুল করিম রহমান স্বাক্ষরিত উপজেলা শাখার এ কমিটিতে ১৭জনকে অন্তর্ভূক্ত করা হয়েছে।
সভাপতি পদে নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্নো সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সহসভাপতি পদে অভিক হালদার ও সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মিলন কুমার মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে তারিম আহমেদ ইমন, মো. আলাউদ্দিন শেখ ও মো. রাসেল শেখ, সাংগঠনিক সম্পাদক পদে মো. রাসেল সরদার ও ইসমাইল হোসেন নাঈম, দপ্তর সম্পাদক পদে রাজিব পাল, প্রচার সম্পাদক পদে সুদিপ্ত অধিকারী, অর্থ সম্পাদক পদে অভিজিৎ সাহা দীপ, সদস্য পদে রয়েছেন, আবু হানিফ, রিপন সাহা, আসিফুল ইসলাম আসিফ ও মো. মুন্না শেখ। নবনির্বাচিত কমিটির সভাপতি সৈয়দ জাহিদ মাসুদ তাজ জানান, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই তাদের অঙ্গীকার।