দীর্ঘ ২১ বছর প্রতিক্ষার পর নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর সভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রোকসানা মোর্তুজা লিলি বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মুনজুরুল ইসলাম বিমল। প্রশাসনের ব্যাপক নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে উৎসব মূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুই একটি কেন্দ্র ছাড়া ভোট কেন্দ্র গুলোতে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায়, শনিবার ১৬ জানুয়ারী নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর সভা নির্বাচনে ৪জন মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রোকসানা মোর্তুজা লিলি নৌকা প্রতীকে ৬ হাজার ৫শ ৭৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মুনজুরুল ইসলাম বিমল রেল ইঞ্জিন প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১শ ৫২ ভোট। বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল মামুন কচি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১হাজার ১শ ২৩ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী আবুল হান্নান নারিকেল গাছ প্রতীকে ১শ ৮৫ ভোট পেয়েছেন।
রোকসানা মোর্তুজা লিলি মেয়র নির্বাচিত হওয়ায় তাৎক্ষনিক শুভেচ্ছা ও অভিনন্দন জািিনয়েছেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহক আলী, লাভলী ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও দলীয় নেতা কর্মী বৃন্দ।
এছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিজয়ীরা হয়েছেন ওয়ার্ড-১, ২, ৩-মোছা. আমিনা খাতুন (বলপেন), ৩, ৪, ৬-মোছা. মমতাজ বেগম (চশমা) এবং ৭, ৮, ৯-মোছা. তহমিনা খাতুন।
সাধারণ কাউন্সিলর পদে বিজয়ীরা হলেন, ওয়ার্ড নম্বর-১ মো. আবু সাঈদ (ব্রীজ), ওয়ার্ড নম্বর-২ মো. আনছার আলী ((পাঞ্জাবি), ওয়ার্ড নম্বর-৩ মো. আলমগীর হোসেন (ব্ল্যাক বোর্ড), ওয়ার্ড নম্বর-৪ মো. আবদুস সাত্তার (ডালিম), ওয়ার্ড নম্বর-৫ মো. মোয়াজ্জেম হোসেন (গাজর), ওয়ার্ড নম্বর-৬ আবু সুফিয়ান (পানির বোতল), ওয়ার্ড নম্বর-৭ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মো. মাসুদ রানা, ওয়ার্ড নম্বর-৮ মো. আবদুল কুদ্দুস মালিথা (উটপাখি) এবং ওয়ার্ড নম্বর-৯ মো. আবদুর রশিদ (পানির বোতল)।
গোপালপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৫৩৫ জন। ৯ টি ভোট কেন্দ্রের মাধ্যমে এই পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মেয়র পদে ৪ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন মোট ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।