নোয়াখালীর সেনবাগ উপজেলা ও পৌরসভা যুবদলের আহ্বায়ক কমিটির ঘোষনা করা হয়েছে। এতে সুলতান সালা উদ্দিন লিটন কে আহ্বায়ক ও সাহেব উদ্দিন রাসেল কে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ঠ আংশিক সেনবাগ উপজেলা শাখা এবং মোকাররম হোসেন কে আহ্বায়ক ও ইমরান হোসেন স্বপন কে সদস্য সচিব করে আংশিক সেনবাগ পৌরসভা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা হয়।
১৭ জানুয়ারী দুপুরে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক) কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিক এক পত্রে ওই কমিটি অনুমোদন দেওয়া হয়।
এতে সেনবাগ উপজেলা শাখার আহ্বায়ক করা হয়েছে জয়নুল অবদিন ফারুক গ্রুপ অনুসারী সুলতান সাল্ াউদ্দিন লিটনকে এবং সদস্য সচিব করা হয়েছে সাহেব উদ্দিন রাশেলকে।
এছাড়াও সেনবাগ পৌরসভা শাখার আহ্বায়ক করা হয়েছে জহিরুল ইসলাম লিটন গ্রুপ অনুসারী মোকারম হোসেনকে এবং সদস্য সচিব করা হয়েছে জয়নুল আবদিন ফারুক গ্রুপ অনুসারী ইমরান হোসেন স্বপনকে। সেনবাগ উপজেলা কমিটির অপর যুগ্ম আহবায়করা হচ্ছে ঃ খোরশেদ আলম ফোটন চৌধুরী,এমাম হোসেন,মহিন উদ্দিন,নুরনবী রাজু,মোয়াজ্জেম হোসেন দুলাল,আরমান হোসেন সুমন,ফখরুল ইসলাম রুবেল,আলা উদ্দিন ভূঁইয়া,মোঃ সাইফুল ইসলামকে।
এবং সদস্যরা হচ্ছে ঃ যুগ্ম আহ্বায়ক আনোয়াল হোসেন,জসিম উাদ্দিন ভাসানী, মোঃ জসিম পাটেয়ারী,মহিন উদ্দিন জিন্টু,রাজু আহমেদ বিপ্লব,মোঃ আরিফুর রহমান,মোঃ রহমত উল্লাহ জসিম,মহিন উদ্দিন,জহিরুল ইসলাম মাসুদ,খোরশেদ আলম ভূঁইয়া,আবদুল আলিম মিনু,ইয়াছিন ভূঁইয়া সোহেল,জাহাঙ্গীর আলম মানিক,আবুল বাশার মনু।