দিঘলিয়া উপজেলার আড়ুয়া গ্রামে কবি কৃষ্ণচন্দ্র মজুমদার ব্লাড ব্যাংক নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটেছে।প্রতিষ্ঠান পরিচালনার জন্য গঠন করা হয়েছে উপদেষ্টা ও কার্যনির্বাহী পরিষদ। রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহকে প্রধান উপদেষ্টা ও শিক্ষানুরাগী মোল্লা মাকছুদুল ইসলাম,সাংবাদিক শেখ মনিরুল ইসলাম ও প্রধান শিক্ষক স্বপন কুমার মন্ডলকে উপদেষ্টা করে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এ ছাড়া প্রভাষক প্রসেনজিৎ শিকদার সভাপতি ও প্রসেনজিৎ বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি কবি তপন জ্যোতি সরকার, যুগ্ন-সাধারণ সম্পাদক অনুপ বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক রাজু বিশ্বাস, প্রচার সম্পাদক অভিজিৎ বিশ্বাস, অর্থ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস দপ্তর সম্পাদক দীপ্ত বিশ্বাস ও মৌমিতা মালাকার, আইটি সম্পাদক বিপ্লব ও তারক বিশ্বাস, পাঠাগার সম্পাদক মৃত্যুঞ্জয় বিশ্বাস ও নিলয় বিশ্বাস, প্রকাশনা সম্পাদক হাফিজুর মোল্লা ও দেবব্রত সরকার, সমাজকল্যাণ সম্পাদক শংকর ও প্রান্ত, সাহিত্য সম্পাদক পল্লবী রায়সহ ১৬ জনকে সদস্য করে কমিটি গঠন করা হয়েছে।