দিনাজপুরের পার্বতীপুরে সততা ডায়াগনষ্টিক সেন্টার এ- ডক্টরস পয়েন্ট এর উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে ফায়ার সার্ভিস সংলগ্ন সততা ডায়াগনষ্টিক সেন্টার এ- ডক্টরস পয়েন্ট এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পার্বতীপুর ইয়ংস্টার ক্লাবের সভাপতি আমজাদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহেল মাফী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল মিন্টু, উপজেলা মেডিকেল কর্মকর্তা মোখলেছুর রহমান, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ন কবির, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি সামসুল আলম কাজী ও সততা ডায়াগনষ্টিক সেন্টার এ- ডক্টরস পয়েন্টের স্বতাধিকারী মমিনুল ইসলাম মিম প্রমুখ।