২য় ধাপে পৌরসভা নির্বাচনে দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল মোবাইল ফোন প্রতিক নিয়ে ৩৯৯৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগ মনোনিত উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম নুর নৌকা প্রতিক পেয়েছেন ৩৯৪৬। অপরদিকে বিএনপি মনোনিত পৌর যুবদলের সদস্য সচিব আলহাজ¦ মোকারম হোসেন পলাশ ধানের শীষ প্রতিক ৯৯৮, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াত নেতা সাবেক মেয়র মাওলানা মোহাম্মদ হানিফ জগ প্রতিক ২৯০০ ও ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনিত ইসলামি আন্দোলন বাংলাদেশ বীরগঞ্জ পৌর কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম হাতপাখা প্রতিক নিয়ে ২৬৬ ভোট পেয়েছেন।
উল্লেখ্য এই প্রথমবারের মতো বীরগঞ্জ পৌর নির্বাচনে ইভিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং জনগনের ব্যপক সাড়া পাওয়া গেছে।তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে মোট ১৫৫৪৫ ভেটের মধ্যে ভোট পড়েছে ১২১২৭টি।