বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ খাঁন গত বুধবার দুপুরে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। বৃহস্পতিবার বেলা ১২টায় তাকে রাষ্ট্রিয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার শব দেহে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম। থানা প্রশাসনের পক্ষ থেকে কর্মকর্তা ইনচার্জ আজিম উদ্দিনের নেতৃত্বে একটি চৌকষ বাহিনী মরহুম বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ খানকে গার্ড অব অনার প্রদান করেন। জানাজার পুর্বে এস,এম, রবিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুর রাফে খন্দকার শাহানশা,উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল ইসলাম,থানার কর্মকর্তা ইনচার্জ আজিম উদ্দিন ও ডিপুটি কমান্ডার আজাহারুল ইসলাম বাবু। উল্লেখ্য যে, তিনি সেনাবাহিনীতে চাকুরী করাকালীন মুক্তি বাহনীতে অংশগ্রহণ করেছিলেন।