করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৮৪৯ জন। একদিনে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ৮১৩ জন । এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ২৫ হাজার ৭২৩ জন।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। দেশব্যাপী ১৯৯টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৬০৮টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে।
এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৮৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৭০ হাজার ৪০৫ জন।